ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৪, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী,চাঁদপুর

পবিত্র মাহে রমজান উপলক্ষে চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে চান্দ্রা বাজারে ইসলামী ব্যাংক প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা মণ্ডলী, সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করা সবার নৈতিক দায়িত্ব।
ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতেও সমাজের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Don`t copy text!