প্রতিনিধি: মো: আতাউর রহমান সরকার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে সমাজসেবামূলক সংগঠন ‘টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পূর্ব ইসলামাবাদ মাদ্রাসা মাঠে আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জনি প্রধানের সঞ্চালনায় কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের সদস্য লিমন দর্জি, ইমন মিয়া, নাজিমুদ্দিন শাকিল, ফিরোজ প্রধান, সাকিব প্রধান, মিরাজ মিয়াজি ও এলিন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মহিউদ্দিন ফকির, শহিদুল্লাহ বেপারী, মিলন সরকার, কালাম পাটোয়ারী ও ফয়েজ প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সংগঠনটি নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা, পোশাক বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য তারা কাজ করে যাবেন।

