বঙ্গবন্ধু সবার বন্ধু
বঙ্গবন্ধু –
তুমি হলে বাংলার বন্ধু
এবং বাঙ্গালির বন্ধু।
আর তুমি হলে বাংলাদেশীদের বন্ধু
এবং বিশ্বের সকল মানবতাবাদী মানুষের বন্ধু।
তোমার নাম- শেখ মুজিবুর রহমান
তুমি হলে- বালাদেশের স্থপতি
এবং বাঙালি জাতির পিতা।
তোমার জন্ম- ১৭ই মার্চ ১৯২০ সাল
বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
বঙ্গবন্ধু –
তোমার জন্মদিনে-
আমরা তোমার ছবি আঁকি।
আনন্দ উৎসব করি এবং
তোমায় নিয়ে অনেক গল্প করি।
তুমি বলেছিলে সাতই মার্চ ১৯৭১ সালে-
ঐতিহাসিক রেসকোর্স ময়দানে।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
হ্যাঁ বঙ্গবন্ধু-
সেদিন থেকেই পেলাম আমরা
স্বাধীনতার মুক্তির বাণী।
১৯৭১ সালের ২৬শে মার্চ
তুমি বিশ্ববাসীকে জানিয়ে দিলে-
এখন থেকে আমরা স্বাধীন জাতি
কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবেনা।
অবশেষে-
বঙ্গবন্ধু তোমারই নেতৃত্বে
একটি রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে-
ত্রিশ লক্ষ শহীদ ও দু’লক্ষাধিক মা-বোনের মহান ত্যাগের বিনিময়ে
অর্জিত হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র
আমাদের লাল সবুজের পতাকার এই বাংলাদেশ।
হ্যাঁ বঙ্গবন্ধু-
তুমি আমাদের অনুপ্রেরণা-
তোমার প্রতি রইলো আমাদের হাজারো শ্রদ্ধা-
এবং হৃদয়ে শতোকোটি ভালোবাসা।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ অনন্ত হোক।

