ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১০, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী,চাঁদপুর

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

হাইমচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় আয়োজিত এই মহড়ায় ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলা, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। বিশেষ করে সিলিন্ডার গ্যাসের আগুন নিয়ন্ত্রণের বাস্তবধর্মী কৌশল দেখে উপস্থিত দর্শনার্থীরা ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। তিনি বলেন, “দুর্যোগ বলে কয়ে আসে না, তাই প্রস্তুতিই আমাদের প্রধান শক্তি। এই ধরণের মহড়া সাধারণ মানুষের মাঝে আত্মবিশ্বাস ও সচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি।

হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে মহড়াটি সার্বিকভাবে পরিচালনা করেন হাইমচর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রতন শেখ।

মহড়া শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উপস্থিত সকলকে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করা হয় এবং যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়।

মহড়া শেষে একটি রেলি এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!