ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় আড়ম্বরপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৮, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

 

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (৮ মার্চ) সকালে উপজেলার বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও অদম্য নারীদের পুরষ্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ি বাগচীর সঞ্চালনায় এবং নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলামিন হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমরান শেখ, মহিলা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমান সুযোগ নিশ্চিত করা এবং সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Don`t copy text!