তেরখাদা সংবাদদাতাঃ
আজ ৮ মার্চ সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়।
এ উপলক্ষে এক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী। উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, ইউআরসি ইন্সটেক্টর মোঃ নাজিবুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার
সীমা রাণি মৃধা, এস আই রথিন্দ্র নাথ পোদ্দার, সহকারী শিক্ষক শম্পা সাহা, মোঃ রবিউল ইসলাম ও মোঃ রাকিবুল ইসলাম। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।
হুসাইন ইসলাম রাফিত
তেরখাদা,খুলনা।

