ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে হাইকোর্টে রুল

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৮, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে “প্রতিদিনের কাগজ” নামের দৈনিক পত্রিকার বিরুদ্ধে রুল জারির নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে দায়ের করা রিট পিটিশনের নং-১৮২৬৬১/২০২৫।
রিটের আবেদনকারী দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম। আবেদনে তথ্য ও প্রকাশনা মন্ত্রণালয়ের সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। পাশাপাশি “প্রতিদিনের কাগজ”-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. খায়রুল আলম রাফিককেও বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটির প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন। আদালত বিবাদীদের কাছে জানতে চেয়েছেন—কেন সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা আইনগত কর্তৃত্ববিহীন ও অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে না।
আদালত রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তিযোগ্য (রিটার্নেবল) করে যথাযথ প্রক্রিয়ায় বিবাদীদের নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন। বিবাদী খায়রুল আলম রফিককে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে দৈনিক “প্রতিদিনের কাগজ”-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. খায়রুল আলম রাফিক বলেন, “মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব দাখিল করব।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অভিযোগকারী এর আগেও বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেছেন, তবে সেগুলোর সত্যতা মেলেনি। যে কেউ উচ্চ আদালতে যেতে পারেন; এটি তার সাংবিধানিক অধিকার। আমরাও যথাসময়ে আইনগত জবাব প্রদান করব

Don`t copy text!