ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সদ্য প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৮, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সদ্য প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তিত্ব নূরুল মিল্লাত এঁর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) ১৭ রমজান বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুর হাছেন আলী মাস্টারের বাড়িতে ঢাকা ঐশন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর সিইও ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মো. আনোয়ার হোসেন ভূঁইয়া’র ব্যক্তিগত আয়োজনে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, কুলিয়ারচর পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা, ছাত্র দলের সাবেক সভাপতি পাভেল খান জুয়েল, কুলিয়ারচর উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম কাজল, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার, মোহাম্মদ আলী সোহেল, মো. সবুজ মিয়া ও নাহিদুল হাসান রুকন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মিলাদ মাহফিলে সদ্য প্রয়াত নূরুল মিল্লাত এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Don`t copy text!