ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগটি সত্য নয়

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৬, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছাত্রদল নেতা রাকিব হোসেন (২৭)সহ ৩ জনের বিরুদ্ধে মাছের ঘের দখল চাদাবাজির অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক। কালের সময় অনলাইন পত্রিকায় গত ২৫ জানুয়ারি “মোরেলগঞ্জে বহিস্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ” শিরোনামে ফটোকার্ড করে যে সংবাদটি প্রকাশিত হয়েছে। ফেসবুকে ছড়িয়েছে তা আদৌ সত্য নয়। রাকিব হোসেন বলেন, আমি ওই ঘেরের কোনরুপ সম্পৃক্ত নই। মাদ্রাসা শিক্ষক জাহিদ (টাকার বিনিময়ে বিএনপির সাংগঠনিক পদটি বাগিয়ে নিয়েছেন) জাহিদ মাষ্টারের অপরপক্ষ পারস্পরিক চাচাতো ভাই। তবে, আমিও চাচাতো ভাই এটা একটা পারিবারিক ঝামেলা, সেটা রাজনৈতিক ভাবে রুপ দেওয়ার জন্য-ই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। আমার জানামতে উক্ত ঘেরটিতে অপরপক্ষ জমির মালিকদের পৈত্রিক সম্পত্তি ও হাড়ির টাকা পরিশোধ করে তারপরে ঘেরে মাছ ছেড়েছেন। এখন মাছ বিক্রির সময় হয়ে গেছে তাই লোভে পরে মোরেলগঞ্জের বিভিন্ন লোকজনের কাছে যাচ্ছে। থানায় মিথ্যা অভিযোগ দিচ্ছে। হয়রানিমূলক মামলা দিচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এসকল ষড়যন্ত্র থেকে বের হয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহবান করছি।

Don`t copy text!