ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর-এ বাজার তদারকি: পাঁচ প্রতিষ্ঠানে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ৪, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাজার তদারকির অংশ হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা এবং দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, বিরামপুর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন এবং জেলা ক্যাবের প্রচার সম্পাদক মাসউদ রানা।

অভিযানে সহযোগিতা করেন বিরামপুর থানার এসআই রাকিবুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

অভিযানকালে বিরামপুর পৌরশহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক জরিমানা করা হয়। নিরিবিলি হোটেলের প্রোপাইটরকে ১ হাজার টাকা, ক্লাসিক হোটেলের প্রোপাইটরকে ২ হাজার টাকা, কিরণ সেমাই কারখানার প্রোপাইটরকে ৫ হাজার টাকা এবং আরমান ফল ভান্ডারের প্রোপাইটরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সৌখিন সেমাই কারখানার প্রোপাইটর এমদাদুল হককে ‘ঘীয়ে ভাজা সেমাই’ নামে প্রতারণার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে প্রায় ৩০০ প্যাকেট ‘ঘীয়ে ভাজা সেমাই’-এর মোড়ক জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারীরা জানান, বাজারে ভেজাল ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক হয়ে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

Don`t copy text!