ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইফতার আড্ডা থেকে সংগঠন: দক্ষিণাঞ্চলে সাংবাদিক ঐক্য ফোরামের যাত্রা শুরু

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ২, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম”। গঠন করা হয়েছে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোরশেদ মানিক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মোস্তাফিজার রহমান মিলন।

রবিবার ১ মার্চ, বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট-এ দিনাজপুর দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোরশেদ মানিকের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা এবং ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবির, গণমাধ্যমকর্মী গোলাম রব্বানী, হালিম আল রাজি, মাসুদুল হক রুবেল, মাহবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে গঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুন উর রশীদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া ও আ: আজিজ।

বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালনে কোনো প্রতিবন্ধকতা এলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই।

সিনিয়র সাংবাদিক মাসুদুল হক রুবেল তাঁর বক্তব্যে বলেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী সংগঠন সময়ের দাবি। তাঁর প্রস্তাবের ভিত্তিতেই দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আলোচনা শেষে সাংবাদিক সমাজ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নবগঠিত ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংগঠনটি নিষ্ঠা ও ঐক্য নিয়ে কাজ করবে।

Don`t copy text!