আরিফুল ইসলাম খান প্রতিবাদেক সিরাজদিখান ;
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিম পাড়ার একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা আক্তার।
ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ ৩০ হাজার টাকা, ২ বান ঢেউটিন, শুকনা খাবার ও কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করা হয়।এবং সকলকে অগ্নিকাণ্ড থেকে সচেতন থাকার জন্য পরামর্শ দিয়েছেন।

