ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ সংগ্রহকালে ফটো সাংবাদিকের উপর হামলা, মুঠোফোন কেড়ে হুমকি

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক বিরোধের জেরে হওয়া কোন্দল ও হট্টগোলের ঘটনার ভিডিও ধারন করার সময় এক ফটো সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও ওই ফটো সাংবাদিকের মুঠোফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরী-জিডি করেছেন ফটো সাংবাদিক মো. জিয়ারুল (৪৬)। তিনি দৈনিক ঢাকা পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. দুলাল আলীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ফটো সাংবাদিক মো. জিয়ারুল।

এবিষয়ে সাংবাদিক জিয়ারুল বলেন, গত ১৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের আজাইপুরে আ.লীগ নেতা দুলালের সাথে সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোল হয়। এসময় ভিডিও ধারন করতে গেলে আ.লীগ নেতা ও স্বৈরাচার পতিত সরকারের অন্যতম দোসর দুলাল আলী ও তার লোকজন আতর্কিত হামলা চালায়। এসময় বেধড়ক মারধর করে তারা।

তিনি আরও বলেন, মারধরের পাশাপাশি আমার মুঠোফোন কেড়ে নেয় এবং নানারকম হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখায়। এনিয়ে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। বাধ্য হয়েই থানায় জিডি করেছি। আশা করি, পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এনিয়ে চাঁপাইনবাবগঞ্জ অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মেসবাউল হক জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি দুঃখজনক। সংবাদ সংগ্রহকালে এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ ঘটনায় আমরা পুলিশের শক্ত পদক্ষেপ দেখতে চাই। কঠোর ব্যবস্থা না নিলে সকল সাংবাদিক সমাজ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন তিনি।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম রাসেল কবীর বলেন, ঘটনাটির প্রাথমিক তদন্ত শেষে প্রতিবেদন আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!