ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চীনা তরুণীর শুভ বিবাহ সম্পন্ন সনাতনী রুপে

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মে নারী দেবীর আসনে অধিষ্ঠিত—শক্তি, মমতা ও মর্যাদার প্রতীক। সেই সনাতন ধর্মীয় শাস্ত্র ও রীতিনীতি অনুসরণ করেই এক চীনা তরুণীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে—এ যেন ভালোবাসা ও বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার সন্তান সুকান্ত সেন কর্মসূত্রে দীর্ঘদিন চীনে অবস্থান করছিলেন। সেখানেই তাঁর জীবনে আসে এই চীনা তরুণী। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে গভীর প্রেম—আর সেই প্রেমকেই চিরস্থায়ী রূপ দিতে অবশেষে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুসরণ করে তাঁদের শুভ বিবাহ সম্পন্ন হয়।
মৌলভীবাজারের তারাপাশায় অবস্থিত পবিত্র শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে এই মহৎ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিন্ন দেশ, ভিন্ন ভাষা ও ভিন্ন সংস্কৃতি—সব সীমারেখা অতিক্রম করে দুই হৃদয়ের এই মিলন হোক ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস ও সৌহার্দ্যে ভরপুর। নবদম্পতির জন্য রইল অশেষ শুভকামনা, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

Don`t copy text!