ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক।

চাঁদপুর জেলা প্রশাসন-এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে মাতৃভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, চাঁদপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহম্মেদ, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর-০৩ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান।

Don`t copy text!