ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের সহায়তায় জেলা হাসপাতালে ইফতার বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

​পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অসহায়, সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এরফান গ্রুপের সহযোগিতায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ব্যবস্থাপনায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রমজানের দ্বিতীয় দিনে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন এবং সাধারণ মানুষের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।

​ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, শফিউর রহমান বিপ্লব, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান এবং রেড ক্রিসেন্টের ইউএলও মাহমুদুর রহমান।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শুরু থেকেই এরফান গ্রুপের সহায়তায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুরো মাস জুড়েই জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে।

​রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এবং বাইরের চত্বরে ইফতার বিতরণ সম্পন্ন করেন। এ সময় উপস্থিত অতিথিরা সমাজের বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

Don`t copy text!