ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাইডারের কাপড়ের ব্যাগই কেড়ে নিল দুই প্রাণ: বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:-

একটি কাপড়ের ব্যাগ—সাধারণ একটি অসাবধানতা—মুহূর্তেই কেড়ে নিল দুই তরুণের জীবন। দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে ওভারটেক করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা; ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২ ঘটিকায় এদুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোঃ সজিব হাসান (২৫), পিতা: মিজানুর রহমান এবং মোঃ ইজারুল ইসলাম রাব্বি (২৬), পিতা: মোঃ তৌহিদুল ইসলাম। তারা দুজনই ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রাম, ডাকঘর বলগাড়ি, জেলা দিনাজপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সজিব হাসান একজন মোটরসাইকেল রাইডার ছিলেন। তার মোটরসাইকেলের পাশে কাপড়ের একটি ব্যাগ ঝুলানো ছিল। মহাসড়কে আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় ব্যাগটি ভারসাম্যহীনতা সৃষ্টি করলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। ঠিক তখনই পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Don`t copy text!