ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন সহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

সৌদি আরবে ওমরা পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের পাঁচ জনসহ ছয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (১৫ ফেব্রুয়ারী) রোববার দিবগত রাত বাংলাদেশ সময় রাত ২ টায়।
জানা গেছে রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা অসীম উদ্দিন বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮) স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯)ও তিন কন্যা মেহের আফরোজ(১১),ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা(২) কে শখ করে সৌদি আরব নেয় ভ্রমণের জন্য। ১৫ ফেব্রুয়ারি রোববার তাদেরকে নিয়ে ওমরা হজ্জ্ব করতে যায়। ওমরা করে ফেরার পথে আভা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার বাবর (২৬)সহ ঘটনাস্থলেই ছয় জনের মর্মান্তিক মৃত্যু হয়। বাবর ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে। তাদের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

 

Don`t copy text!