ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে শালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাইকে র‍্যাব-১৪,সিপিসি -৩ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

মকবুল হোসেন,ময়মনসিংহের জেলা প্রতিনিধি:-

ময়মনসিংহ জেলার ফুলপুর থানার শালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাই মোঃ সাঈদ হাসান সেতু (২৬) সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায় যে, ধৃত ধর্ষক ভিকটিমের পূর্ব পরিচিত ও সম্পর্কে চাচাত দুলাভাই। ধৃত ধর্ষক সেই সুবাদে ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করতো ও কুপ্রস্তাব দিতো। ভিকটিম ধৃত ধর্ষকের অনৈতিক আকাঙ্ক্ষার প্রস্তাবে রাজি না হলে ধৃত ধর্ষক নানাবিধ কৌশল আটতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ ২০২৫খ্রি: অনুমান ২৩:৩০ ঘটিকায় ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ধৃত ধর্ষক বিভিন্ন পন্থায় একাধিকবার ধর্ষণ করলে ভিকটিম ০৮ মাসের অন্তঃসত্ত্বা হয়। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় ধৃত ধর্ষক দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন । যার ফুলপুর থানার মামলা নং-১৩, তারিখ-২৪ জানুয়ারি ২০২৬খ্রি: ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (সংশোধনী/২৫) এর ৯(১)। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‍্যাব -১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ পলাতক ধর্ষককে গ্রেফতারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধৃত ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ১৫ ফেব্রুয়ারি ২০২৬খ্রি: ১৮:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাই মোঃ সাঈদ হাসান সেতু (২৬), জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় গ্রেফতারকৃত দর্শকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!