ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জামায়াতের নিরঙ্কুশ বিজয়

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ড. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নুরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৪৪ হাজার ৩৭৮ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ২২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লক্ষ ৫৫ হাজার ১১৯ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১৬ হাজার ১০৮।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ১৭২ টি কেন্দ্র ছিল এবং সবকটি কেন্দ্র মিলিয়ে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা হারুনুর রশিদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৮ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৫৯ হাজার ১৪৮ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো: শাহাদাত হোসেন মাসুদ জানান, উৎসব মুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রিতিকর ঘটনা ঘটে নি।

Don`t copy text!