ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ও গণভোট–২০২৬: চাঁদপুর জেলা পুলিশের ব্রিফিং

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মো: আতাউর রহমান সরকার (চাঁদপুর প্রতিনিধি):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান।
ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার লক্ষ্যে পেশাদার আচরণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
ব্রিফিং সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জনাব মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার কচুয়া সার্কেল জনাব মোঃ আব্দুল হাই চৌধুরীসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Don`t copy text!