রিপোর্ট: মো: রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আচরণবিধি ভঙ্গের কারনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের উঁচু টাওয়ার সরানোর অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংসদীয় আসন ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা কেরামত আলীর নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নিষিদ্ধ প্লাস্টিকের তৈরি দাঁড়িপাল্লার উঁচু টাওয়ার ভেঙে ফেলা শুরু করেছে নির্বাচনী দায়িত্বে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শুক্রবার বেলা ১১ টায় শুরু হওয়া অভিযানটি উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত হতে দেখা গেছে।
এসময় দায়িত্বে থাকা ঐ কর্মকর্তা জানান নির্বাচন অফিসে অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছে। তিনি জানান প্লাস্টিকের তৈরি কোন প্রতীক ব্যবহার অবৈধ। তাছাড়া ৩ মিটার অর্থাৎ ১০ ফিটের বেশি বড় প্রতীক ব্যবহার নিষিদ্ধ। তাই প্লাস্টিকের তৈরি এবং ৩ মিটারের বড় প্রতীক সরানোর নির্দেশ দেন তিনি। অভিযানটি চলমান থাকবে কি জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আচরণবিধি লঙ্ঘন হবে এমন কোন কিছুর অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।
এবিষয়ে ধানের শীষের প্রার্থীর প্রধান এজেন্ট উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম জানান জামায়াতের প্রার্থীর পক্ষে তাদের কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করছে। আমরা এসবের বিরুদ্ধে অভিযোগও দিয়েছি। আজকে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামীতে যেন এই ধরনের অভিযান চলমান থাকে সে বিষয়ে প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
ইয়াসিন আরাফাত
চাঁপাইনবাবগঞ্জ
০৬/০২/২০১৬
০১৭৭৫৫২৬২৬২