ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে থাকবে না গ্যাস

প্রতিবেদক
Sagar Chandra
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

সজিব নারায়ণগঞ্জ  প্রতিনিধী  :-

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে পাইপলাইন সংস্কার ও প্রতিস্থাপন কাজের অংশ হিসেবেই এ সাময়িক অসুবিধা সৃষ্টি হবে।
এই সময় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরবর্তী নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সকল শ্রেণির গ্রাহকরা গ্যাস স্বল্পচাপে ভোগান্তির শিকার হবেন। পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি এলাকাতেও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

নারায়ণগঞ্জ শহরের আদমজী ইপিজেড এলাকার অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

Don`t copy text!