মোঃ মাহফুজ আলম, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি:
ছেংগারচর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪ ঘটিকায় ছেংগারচর পৌর সভার ৫ নং ওয়ার্ডের ঘনিয়ারপাড় চৌরাস্তায় ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর -২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব ড জালাল উদ্দীন। তিনি বলেন,আপনারা সবাই মিলে মিশে আগামী ১৩ তারিখ আপনাদের স্ব স্ব ওয়ার্ডে নিজেদের পরিবারের ও পরিচিত সকলের ভোট নিশ্চিত করে ধানের শীষ কে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
ছেংগারচর পৌর যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী জনাব নুরনবী মোল্লার সঞ্চালনায় ও ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন
বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা এডভোকেট বোরহান উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন আহবায়ক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু,বিশিষ্ট শিল্প পতি আলহাজ্ব ফিরোজ আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান,সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মন্ঞ্জুর আমিন স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান , পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজী,উপজেলা জাসাস সভাপতি সাংবাদিক ফারুক হোসেন, সাবেক ছাত্রদল নেতা রাজিব।
এসময় আরো ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল সভাপতি নুরুল হুদা ফয়েজী,ছেংগারচর পৌর ছাত্রদল সভাপতি শাকিল খান,সাধারণ সম্পাদক ফরহাদ,ছেংগারচর কলেজ ছাত্রদল নেতা ইমন মোল্লা, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদ মোল্লা, ৫ নং ওয়ার্ড যুবদল সভাপতি হাবিব প্রধান, সাধারণ সম্পাদক শিপন কাজী, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, ছাত্রদল নেতা সুজন রুদ্র,৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি সালামত প্রধান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নেতারা ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

