ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বেগম  জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৫, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ জানুয়ারি (শনিবার) বাদে এশা, লন্ডন প্রবাসী মোঃ সেলিম হায়দারের নিজ উদ্বেগে এবং নিজ ব্যবস্থাপনায় তার বাসভবনে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইব্রাহিম, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা নোমান, সদস্য সচিব, জাতীয়তাবাদী ওলামা দল। দোয়া পরিচালনা করেন হাজী শরীয়ত উল্লাহ।

খতমে কোরআন ও দোয়া মাহফিলে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম পনির, সহ-সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মইনুল ইসলাম (হাসান), সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী।

এ সময় সর্বস্তরের আলেম ও ওলামাগণ উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ,গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Don`t copy text!