ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৩০, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বীজ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে ১০০ জন কৃষকের মাঝে  জিংক ধানের ভিত্তি বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিসমত চামেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি ইএসডিও’র আয়োজনে বাস্তবায়ন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্প।

কিসমত চামেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রানির সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন, বড়গাঁও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির ও ইএসডিও এর অন্যান্য কর্মকর্তাগণ। এসময়  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

প্রশিক্ষণে মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে তাঁরা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে  কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।

প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে ১০০ জন কৃষককে ৪ কেজি করে মোট ৪০০ কেজি পুষ্টিসমৃদ্ধ জিংক জাতের ব্রি ধান-৭৪ এর ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।

Don`t copy text!