ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৫, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

মূল্যস্ফীতির চাপ সামলাতে ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্যাকেজ-৮ এর আওতায় নন-বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫১.১১ মার্কিন ডলার।

এর আগে কয়েক দফায় ভারত ও সিঙ্গাপুর থেকে চাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সভায় চাল ছাড়াও এলএনজি ও সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে

Don`t copy text!