ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে বই প্রতীকের প্রার্থী মাওলানা মুজ্জামিল হক তালুকদারের মতবিনিময়

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৫, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-০১ (ধর্মপাশা–মধ্যনগর–তাহিরপুর–জামালগঞ্জ) আসনের স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনীত এবং ৮-দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজ্জামিল হক তালুকদার।

সভায় তিনি বলেন,
“এই এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা ও তৃণমূলের দীর্ঘদিনের ভোগান্তি খুব কাছ থেকে দেখেছি। সুযোগ পেলে দায়িত্বশীলভাবে কাজ করে উন্নয়ন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সমাজ গড়তে চাই।”

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ ও এলাকার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বলেন,
“জনগণের দৈনন্দিন জীবনে বহুদিন ধরে যে সমস্যাগুলো বিদ্যমান—যেমন সড়ক যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসাসেবা—এসবের স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি। প্রার্থীরা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কী পরিকল্পনা রাখেন, তা জানলে জনগণের আস্থা বাড়ে।”

মাওলানা মুজ্জামিল হক তালুকদার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সিলেট মহানগর শাখার সভাপতি এবং সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় সুধীজন, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!