মোঃ জাবেদ আহমেদ
নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহ পুর ইউনিয়ন এর হাজীপুর ঈদগাহ মাঠে,
তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসনাত আলম রাজীব ভূইয়ার পক্ষ থেকে উপজেলার ২১ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন মসজিদে কার্পেট বিতরণ,ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও জাহেরা আহমেদ ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল, পুনবার্সন ও ক্যাম্প পরিচালনা করা হয়।
২ ফেব্রুয়ারী হাজীপুর ঈদ গাহ মাঠে দোয়া মাহফিল ও কার্পেট বিতরণীয় সভা অনুষ্ঠিত হয়,লাউর ফতেপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাজেদুর রহমান ধনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত আলম রাজীব ভূইয়া।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম জসিম, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ শিশু মিয়া।
এ সময় সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এর পর উপস্থিত ২১ টি ইউনিয়ন থেকে আসা মসজিদের প্রতিনিধি দলের কাছে মসজিদের কার্পেট তুলে দেন তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী হাসনাত আলম রাজীব ভূইয়া, এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা জানান আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া ৫ নবীনগর আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসনাত আলম রাজীব ভূইয়া একজন সাদা মনের মানুষ , এ সময় বক্তারা আরো বলেন রাজীব ভূইয়ার ফ্যামেলি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন যা প্রশংসার দাবিদার।তিনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা আশা রাখি তিনি মনোনয়ন পেলে রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে আরো শক্তিশালী ও নবীনগর বাসীর কল্যাণে কাজ করে যাবেন। এ সময় প্রধান অতিথি ও অনুষ্ঠানের আয়োজক আবু হাসনাত আলম রাজীব ভূইয়া বলেন আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই, যদি রাষ্ট্র নায়ক তারেক রহমান আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেন।
ওক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন এর মসজিদের ইমাম ও সভাপতি ও বিএনপির নেতা কর্মিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল আমিন, ইমরান মাষ্টার। এ সময় জাহেরা আহমেদ ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয়।

