ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবির পূজামন্দির পরিদর্শনে সেনাবাহিনী

প্রতিবেদক
majedur
অক্টোবর ১০, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

 

সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ

সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তি, শৃংঙ্খলা ও যথাযথভাবে উদযাপনের লক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করেন সেনাবাহিনী। এসময় তারা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে নির্বিঘ্নে পুজা পালনে কোন প্রকার সমস্যার সৃষ্টি হলে তাদের সঙ্গে তৎক্ষনাত যোগাযোগের পরামর্শ দেন। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বারোয়ারী কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন জয়পুরহাট জেলার দ্বায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল মোঃ জুবায়ের শফিক (পিএসসি)। এসময় সেনা কর্মকর্তার সঙ্গে ছিলেন মেজর মোঃ জাহিদ হোসেন, মেজর মোঃ সাদনান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল হক, থানার এসআই মোঃ শাজাহান হোসেন, এসআই আব্দুল্লাহ আল-মাসুম, আনসার-ভিডিপির সদস্য ও মন্দির কমিটির সদস্য। পরে সেনাসদস্য ও থানা পুলিশ উপজেলা শিমুলতলী, বাগজানা, রতনপুর, সোনাপুর, শালুয়া, হাটখোলা, কেশবপুর ও আয়মারসুলপুর সহ বিভিন্ন দূর্গা মন্দির পর্যায়ক্রমে পরিদর্শন করেন।
পাঁচবিবি উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী বলেন, উপজেলায় এবছর ৭৬’টি মন্দিরে শারদীয় দূর্গাপুজা উদযাপন হচ্ছে।

Don`t copy text!