ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণের জন্য বঙ্গভবন কর্তৃপক্ষ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হবে।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে ১৬ জন উপদেষ্টা শপথ নেবেন বলে জানা গেছে।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে ডাক পাওয়া উপদেষ্টাদের জন্য ২১টি গাড়ি প্রস্তুত করা হয়েছে।

যারা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হবে এসব গাড়ি।
বঙ্গভবন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে সরকার প্রধানকে শপথ পাঠ করাবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

বঙ্গভবনে শপথ অনুষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি শেষে হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Don`t copy text!