ঢাকাসোমবার , ১ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ ও বই উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

 

জামালপুরের বকশীগঞ্জের স্বনামধন্য রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শাখার ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২ টায় রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম।
কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাহবুব নিলয়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সরকারি কেইউ কলেজের প্রভাষক রবিউল ইসলাম, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল অামিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, অভিভাবক ও উপজেলা প্রেস ক্লাবের সদস্য মনিরুজ্জামান লিমন, ব্যবসায়ী সুনীল সরকার শিক্ষক ইজাজ আহমেদ প্রমুখ।
ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের পর বই উৎসব উপলক্ষে ৫৭৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।

Don`t copy text!