মো:আতাউর রহমান, মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মোহাঃ জালাল উদ্দিন আগামী ৫ ও ৬ অক্টোবর দুই দিনের সরকারি ও রাজনৈতিক সফরে মতলব উত্তর উপজেলায় আগমন করছেন। এই সফরকে কেন্দ্র করে তার বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের বিস্তারিত বিবরণ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে।
সফরের প্রথম দিন সোমবার (৫ অক্টোবর) সকাল ৮.০০ টায় জহিরাবাদ ইউনিয়নে প্রয়াত বিএনপি নেতা গোলাম রব্বানী সরকারের কুলখানি অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত তিনি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি)-এর নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় অংশগ্রহণ করবেন।
পরের দিন মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০.০০ টায় মতলব উত্তর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিকীকরণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর দুপুর ১২.০০ টা থেকে ১.০০ টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং অনুদান প্রদান করবেন। পরবর্তীতে দুপুর ১.১৫ মিনিট থেকে ২.৪৫ মিনিট পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল ৪.০০ টায় মতলব উত্তর উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন এবং বিকেল ৬.০০ টায় ঢাকার উদ্দেশ্যে মতলব ত্যাগ করবেন। তবে জরুরি কোনো জাতীয় কাজ থাকলে এই সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে।

