ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে আটক

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

 

হাজীগঞ্জ প্রতিনিধি: শাহরিয়ার মামুন

চাঁদপুরের হাজীগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ৩নং রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়ির মো. কাউছার খাঁন (৪৩) ও তাঁর ছেলে মো. পারভেজ খাঁন (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল বুধবার পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মো. কাউছার খাঁনের বসতঘরের একটি কক্ষ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করা হয়।
আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাজীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।”
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Don`t copy text!