সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর প্রতিনিধি
সোমবার (১৭ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় চাঁদপুর জেলা পুলিশের সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হয়।
র্যালিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র্যালি শেষে অনুষ্ঠিত সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।

