ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১৯, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, চাঁদপুর প্রতিনিধি:

​সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপন উপলক্ষে চাঁদপুরে জেলা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

​সভায় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জন্মাষ্টমী উদযাপনের সার্বিক পরিকল্পনা তুলে ধরে বিভিন্ন প্রস্তাব ও মতামত পেশ করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উৎসব উদযাপনে জেলা পুলিশের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করেন।

​সভায় জন্মাষ্টমী উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট সব ইউনিটকে উৎসব চলাকালীন সতর্ক থাকা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কঠোর নির্দেশ দেন। পাশাপাশি মন্দির ও পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Don`t copy text!