রকি চন্দ্র সাহা, শাহরাস্তি প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি উপজেলা ও পৌরসভা শাখা। শনিবার উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন শাহরাস্তি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর জামায়াতের নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, উপজেলা জামায়াত নেতা মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, মাস্টার সালাউদ্দিন, ডা. আবুল বাশার, আব্দুল আউয়াল, মাওলানা শাহজালাল, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার কালীরবাজার দক্ষিণ বাজার থানাসড়ক থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরবাজার উত্তর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

