ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হাইমচরে গণমিছিল

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ১, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আফতাবুল ইসলাম মেহরাব, হাইমচর (চাঁদপুর):

​জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের উদ্যোগে চাঁদপুরের হাইমচর উপজেলায় গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় আলগি বাজারে এ কর্মসূচি পালিত হয়।

​গণমিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, ১১-দলীয় জোটের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন। মিছিলটি আলগি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

​মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই সনদ অবিলম্বে কার্যকর করার জোর দাবি জানান। সমাবেশে হাইমচর উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন বলেন, “যারা জুলাই সনদ মানে না, তারা ফ্যাসিস্টের দোসর।”

​অন্যান্য বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

​পরশেষে শান্তিপূর্ণ পরিবেশেই গণমিছিল ও সমাবেশের সমাপ্তি ঘটে।

Don`t copy text!