ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৩১, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি

​চাঁদপুরের পুরান বাজারে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে অর্ধশতাধিক মক্তব শিক্ষার্থীর মাঝে রান্না করা খাবার ও বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

​শুক্রবার (৩১ জুলাই) পুরান বাজারের ১ নম্বর ওয়ার্ডের দুধপট্টি এলাকায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মানবিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাবার ও শিক্ষাসামগ্রী তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান এবং সংস্থার স্বপ্নদ্রষ্টা আশিক খান। বিতরণ শেষে শিক্ষার্থীদের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

​উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান এবং বিশিষ্ট সমাজসেবক মো. সাদ্দাম হোসেন ও সোহেল। এছাড়াও বিজয়ী নারী উন্নয়ন সংস্থার একঝাঁক স্বেচ্ছাসেবী (ভলেনটিয়ার) ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

​সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান জানান, সুবিধাবঞ্চিত ও ধর্মীয় শিক্ষায় নিয়োজিত কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামীতেও তাদের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Don`t copy text!