ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর হাঁপানিয়া বাজারে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে ৩ চালককে পাঁচ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ৩০, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

​নওগাঁ সদরের হাঁপানিয়া বাজার এলাকায় শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে তিনটি পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজন।

​অভিযানকালে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি মামলা দায়ের ও জরিমানা আদায়ের পাশাপাশি হর্নগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।

​মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন এবং নিরাপত্তায় ছিলেন জেলা পুলিশের একটি দল।

​পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

Don`t copy text!