ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন ‘বিজয়ী’ ফাউন্ডার তানিয়া ইশতিয়াক

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৯, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর 

​মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে কোরআন শরীফ, শিক্ষা সামগ্রী ও মেধা পুরস্কার বিতরণ করেছে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। আজ রোববার (১৯ জুলাই) চাঁদপুর পুরান বাজারের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা’ প্রাঙ্গণে এই শিক্ষার্থীবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সফল নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান। তিনি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর হাতে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন। একই সঙ্গে ১৩ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ ও কায়দা বিতরণ করা হয়। এছাড়া প্রথম মূল্যায়ন পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা শীর্ষ ১২ জন শিক্ষার্থীকে বিশেষ মেধা পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

​মাদ্রাসার শিক্ষকদের সুশৃঙ্খল পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘বিজয়ী’র উপদেষ্টা সেলিনা খানম, সংগঠনের ভলেনটিয়ার বর্ষা আক্তার, সামিয়া রহমান, সাহারা, নূসরাত জাহান মীম, স্মৃতি আক্তার ও আকিফা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

​প্রধান অতিথির বক্তব্যে তানিয়া ইশতিয়াক খান বলেন, “২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সুশিক্ষিত ও স্বাবলম্বী প্রজন্মই একটি সুন্দর সমাজ গড়তে পারে।”

​তিনি আরও বলেন, “সংস্থাটি নারীদের সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে, যার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় প্রতিটি পাড়া-মহল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতে আমাদের এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Don`t copy text!