ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন মশিউর রহমান চৌধুরী

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২৩, ২০২৬ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আতাউর রহমান সরকার,মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

​চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১০ নং পূর্ব ফতেপুর ইউনিয়নের দীর্ঘ ৪০ বছরের জনপ্রতিনিধি, সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান, বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব অহিদুর রেজা চৌধুরীর জনসেবামূলক অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান।

​মরহুম অহিদুর রেজা চৌধুরীর সততা, ন্যায়পরায়ণতা ও উন্নয়ন কর্মকাণ্ডের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরই সুযোগ্য উত্তরসূরী, সৎ, নিষ্ঠাবান ও সমাজসেবক মোঃ মশিউর রহমান চৌধুরী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

​স্থানীয়দের মতে, মশিউর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সাধারণ মানুষের অকৃত্রিম আস্থা অর্জন করেছেন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

​নিজের লক্ষ্য সম্পর্কে মশিউর রহমান চৌধুরী বলেন, “আমি আমার মরহুম চাচার আদর্শকে বুকে ধারণ করে ইউনিয়নবাসীর সুখ-দুঃখে সর্বদা পাশে থাকতে চাই। জনগণের অকুন্ঠ ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

​আগামী দিনে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Don`t copy text!