ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার ৫ যুবকের কারাদণ্ড

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১৯, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি :

​সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই আদালত পরিচালনা করেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার শেরপুর পৌরসভার উত্তর শাহাপাড়া এলাকার ইউনুস ফকিরের ছেলে আলম (২০), মোস্তাকের ছেলে মাসুদ রানা (১৯), শামসুল মণ্ডলের ছেলে রনি (২৬), সাইফুল ইসলামের ছেলে সাজিদ (২০) এবং রণবীরবালা গ্রামের মোতালেবের ছেলে আবু হাশেম (২৩)।

​কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তরা শেরপুর সুইপার কলোনি থেকে চোলাই মদ সংগ্রহ করে একটি ইজিবাইকে করে কাজিপুরের মেঘাই ঘাট এলাকায় ঘুরতে আসেন। সেখানে পৌঁছানোর পর তারা মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের একটি নিয়মিত টহল দল তাদের মাদকসহ হাতেনাতে আটক করে।

​পরবর্তীতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Don`t copy text!