ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর, জড়িতদের শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১৭, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | হাজীগঞ্জ, চাঁদপুর

​চাঁদপুরের হাজীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মহিউদ্দিন আল আজাদ নামে এক সাংবাদিককে প্রেসক্লাব থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারের ‘মাতৃমায়া আবাসিক হোটেল’-এর অনৈতিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে এই হামলার ঘটনা ঘটে। এতে হোটেল মালিক মো. ফারুক হোসেন লিটন ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় হাজীগঞ্জ প্রেসক্লাব থেকে সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

​আহত মহিউদ্দিন আল আজাদ হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি ‘বাংলাদেশ নিউজ’ ও ‘বাংলাদেশ খবর’-এর জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক ‘ত্রিনদী’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

​এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও সচেতন মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, “সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর হামলা কেবল ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকারের ওপর হুমকি।”

​হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

Don`t copy text!