ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে রেমিট্যান্স যোদ্ধার স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১১, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের পতিচৌঁ গ্রামে এক রেমিট্যান্স যোদ্ধার বসতভিটা ও সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আপন দেবর সাফায়েত হোসেন ও তার ভাড়াটে সন্ত্রাসীদের হুমকির মুখে ওই প্রবাসীর স্ত্রী ও সন্তান চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ শামীমা আক্তার শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

​ভুক্তভোগী শামীমা আক্তার জানান, তার প্রবাসী স্বামী বেলায়েত হোসেন পতিচৌঁ মৌজার খতিয়ান নং-১৫৯, দাগ নং-৬৮ এর অন্দরে ২৮ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে সেই সম্পত্তি তিনি হেবামূলে তার স্ত্রী শামীমার নামে হস্তান্তর করেন এবং শামীমা তার নিজ নামে নামজারি সম্পন্ন করেন। বর্তমানে ওই জমিতে শামীমা একটি টিনশেড ঘর নির্মাণ করে বসবাস করছেন।

​অভিযোগে আরও বলা হয়, গত ৬ জুন শামীমার জা আয়েশা আক্তার, আয়েশার বড় ভাই তাজুল ইসলাম, বোন হাজেরা, হাজেরার স্বামী বিল্লাল হোসেন, তাদের ছেলে রায়হানসহ অজ্ঞাতনামা ৪-৫ জন ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের উদ্দেশ্যে তার ওপর চড়াও হয়। শামীমা আক্তারের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা শামীমা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়। স্বামী প্রবাসে থাকায় শামীমা আক্তার তার একমাত্র সন্তানকে নিয়ে বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​এ বিষয়ে দলিল লেখক সাইফুল ইসলাম জানান, জমিটির বায়না থেকে রেজিস্ট্রি পর্যন্ত প্রক্রিয়া তার মাধ্যমেই সম্পন্ন হয়েছে। শুরুতে বেলায়েত হোসেন জমিটি ক্রয় করতে চেয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ টাকা জোগাড় করতে ব্যর্থ হওয়ায় আপন ভাই সাফায়েতকে সাথে নিয়ে যৌথভাবে জমিটি রাখার সিদ্ধান্ত হয়। তখন দুই ভাইয়ের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমেই দলিল রেজিস্ট্রি হয়েছিল। কিন্তু সম্প্রতি সাফায়েত সেই সমঝোতা থেকে সরে আসায় এই বিরোধের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় একাধিক বাসিন্দা জানান, তারা জানতেন জমিটি বেলায়েত হোসেন ক্রয় করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তির বিরোধের বিষয়টি জানাজানি হয়।

​এ বিষয়ে অভিযুক্ত আয়েশা আক্তারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

​থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!