ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১১, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত আমিরুন বেওয়া শেরপুর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা এবং শহিদুল ইসলামের স্ত্রী।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে কৃষ্ণপুর নামাপাড়া এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি নিয়ন্ত্রণহীন ট্রলি আমিরুন বেওয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। স্থানীয়দের অভিযোগ, ট্রলিটিতে হেডলাইট না থাকায় রাতের অন্ধকারে চালক তাকে দেখতে পাননি, যা এই দুর্ঘটনার মূল কারণ।

​খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি জব্দ করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রলিটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Don`t copy text!