ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বজ্রপাতে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৯, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামের এক দাখিল পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছরের এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাব্বির বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবন্দেগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ফেরদৌস আলম জানান, বজ্রপাতে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Don`t copy text!