শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়ার শেরপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আলীমের বাবা আলহাজ্ব আব্দুল মান্নান শেখ (শাহ মো. ময়েজ উদ্দিন চিশতি) ইন্তেকাল করেছেন। সোমবার (৮ জুন) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৯ বছর।
তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, গত চার দিন আগে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হলে তাঁকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর মুন্সিপাড়া গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে পৃথক পৃথক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

