ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জমিজমা বিরোধের জেরে মামলা, ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৬, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দায়ের করা মামলায় ফরহাদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত ফরহাদ হোসেন উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের ফুল মাহমুদের ছেলে এবং পেশায় একজন মুদি ব্যবসায়ী। তিনি ওই মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

​থানা সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা ও মারধরের অভিযোগ এনে গত ৩০ মে ভুক্তভোগী আব্দুল খালেক বাদী হয়ে শাজাহানপুর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপর ছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে।

​শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Don`t copy text!