ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৫, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি

​বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন বেলঘড়িয়া দক্ষিণপাড়ার মৃত কুড়ানো তালুকদারের ছেলে আনোয়ার হোসেন (৬০) এবং মৃত ওমর আলীর মেয়ে মোছাঃ রমিছা খাতুন (৫৫)।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ওই এলাকার পুটু মিয়ার বাড়িতে পানি খেতে যান আনোয়ার হোসেন ও রমিছা খাতুন। বাড়ির ভেতরে প্রবেশের সময় অসাবধানতাবশত তারা বিদ্যুতায়িত লাইনের সংস্পর্শে চলে আসেন। এতে ঘটনাস্থলেই দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেন।

​খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ পরিদর্শক (পিএসআই) আসিফ নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন।

​এ বিষয়ে কাহালু থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Don`t copy text!